নিহত আমির হোসেন মোটবী ইউনিয়ন জাসাসের যুগ্ম-সম্পাদক। তিনি ওই এলাকার মৃত আবদুর রবের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে বাড়ী থেকে লস্করহাটে নিজ মালিকাধীন ‘শিল্পী ইলেকট্রনিকস’ যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে তার স্ত্রী মর্জিনা আক্তার সোনিয়া বাদী হয়ে মঙ্গলবার ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মোটবী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ খালেক জানান, নিহত আমির হোসেন ইউনিয়ন জাসাসের যুগ্ম-সম্পাদক ও যুবদলের রাজনীতিতে জড়িত ছিলেন।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তার মৃতদেহ উদ্বার করে ময়নাতন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এসএস/