চাঁদপুরে পৌর জামায়াতের আমির গ্রেফতার

aatokচাঁদপুরের শাহরাস্তি পৌরসভা জামায়াত আমির মাওলানা মো. মিজানুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের ঠাকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহরাস্তি থানার ওসি মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মিজানুর রহমান উপজেলার রায়শ্রী উত্তর ইউপির আনন্দপুর গ্রামের মৃত আ. করিমের পুত্র।

ওসি মো. কামাল হোসেন জানান, ২০১৩ সালের রেলওয়ের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বিকেল ৪টায় তাকে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে রেলওয়ে নাশকতা মামলায় শাহরাস্তি উপজেলা জামায়াত আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনকে জেল হাজতে পাঠানো হয়।

/আরএ/টিএন/