কুমিল্লায় নিখোঁজের ৫দিন পর যুবকের লাশ উদ্ধার

কুমিল্লাকুমিল্লায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর জনার্দন কর্মকার (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। চৌদ্দগ্রাম থানার এসআই ত্রিনাথ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জনার্দন উপজেলার পাতড্ডা গ্রামের মনমোহন কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে ওই এলাকার ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা মনমোহন জানান, তার ছেলে গত ১৯ নভেম্বর বিকেলে পার্শ্ববর্তী চিওড়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

/আরএ/এফএস/