ভালো কাজ করতে সরকারি অর্থ লাগে না: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

Thakurgaon Songbordhona Pic_02

ভালো কাজ করতে সরকারি কোনও অর্থ লাগে না, নিজ উদ্যোগে সবাই মিলে করা যায় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ।

শুক্রবার ইএসডিও’র আয়োজনে ঠাকুরগাঁও ইএসডিও’র প্রধান কার্যালয় চত্বরে আয়োজিত জাতীয় স্বাস্থ্যবিধি প্রচার কৌশল বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। 

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ করতে পারবে না। তাই বর্তমান প্রজন্মকে ভালো কাজ করে এগিয়ে যেতে হবে। এটাই তাদের মুক্তিযুদ্ধ।

অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, দেশ আজ তলাবিহীন ঝুড়ির কলংক মোচন করে পৃথিবীর সবচাইতে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ।

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ-জামানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মুহা. সাদেক কুরাইশী, প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলার ২১৭ জন শিক্ষক ও কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারীকে ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে মন্ত্রী বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য দেন।

/এএ/