সৈয়দপুরে বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

accident-2

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মৌ আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার সৈয়দপুর-রংপুর সড়কের হাজীর বটতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌ সৈয়দপুর পৌরসভার ওয়াপদা মোড় এলাকার আব্দুর রহিমের মেয়ে।

স্থানীয়রা জানান, মৌ মোটরসাইকেল যোগে সৈয়দপুর থেকে বদরগঞ্জ যাওয়ার পথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাজীর বটতলা নামক স্থানে মোটর সাইকেলকে ধাক্কা দিলে মৌ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

/আরএ/টিএন/