যশোরে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

যশোরে সন্ত্রাসীযশোরে দুটি পিস্তল, ছুরি ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে ডিবি পুলিশের একটি দল শহরের বেজপাড়া এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, ইয়াসিন আরাফাত (২৫) ও আমজাদ হোসেন (২৫) ওরফে আকাশ।

যশোর ডিবি পুলিশের ওসি আলী আহমেদ হাশেমী জানান, তাদের কাছে খবর ছিল সন্ত্রাসী ইয়াসিন ও আকাশ নাশকতার উদ্দেশ্যে অস্ত্র ও গুলিসহ বেজপাড়া কবরস্থানের পাশে জনৈক পচা মিয়ার বাড়িতে অবস্থান করছে। এরপর ভোর পাঁচটার দিকে সেখানে ডিবি পুলিশের অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পচা মিয়ার বাড়ি সানশেড থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের মধ্যে একটি নাইন এমএম পিস্তল, একটি ভারতীয় পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চারটি ছুরি ও ৬টি মোবাইলফোন সেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ধৃত দুজন যশোরের চিহ্নিত সন্ত্রাসী। ইয়াসিনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে।

/আরএ/টিএন/