২৩ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী

বরিশালঅপহরণ মামলার আসামিরা হলেন, মো. আশ্রাব আলী, শিল্পী বেগম,সোহরাব মল্লিক,মো. মজিদ শিকদার ও আকলিমা বেগম। এদের মধ্যে শিল্পী বেগম ও মজিদ শিকদারকে গ্রেফতার করা হয়।

মামলা-সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রী ফারজানা আক্তারকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল একই গ্রামের সোহরাব মল্লিকের ছেলে রাজু মল্লিক (২৩)। ফারজানার প্রতিবেশী শিল্পী বেগমের (২৭) মাধ্যমে রাজু তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। 

২২ অক্টোবর শিল্পী বেগমের সঙ্গে বাইরে বেরিয়ে ফারজানা আর ফেরেনি। প্রত্যক্ষদর্শী-সূত্রে জানা যায়, রাজু ও তার সহযোগীরা ফারজানাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যান।

ফারজানার পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে বলে তার পরিবার জানায়। পুলিশ কর্মকর্তা বলেন, তিনি ঢাকায় একটি প্রশিক্ষণে রয়েছেন। ফিরেই ওই ছাত্রীকে উদ্ধারে তৎপর হবেন।

/এইচকে/এসএস/