শোভাযাত্রায় নেতৃত্ব দেন বরিশাল বুলস্’র বরিশাল বিভাগীয় আহ্বায়ক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। পরে দুপুর দেড়টায় অশ্বিনী কুমার হলের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশের অয়োজন করা হয়। এখানে শুভেচ্ছা বক্তব্যে বরিশাল বুলসের স্বত্ত্বাধিকারী এমএ আউয়াল চৌধুরী ভুলু বরিশালবাসীর উপস্থিতি দেখে ধন্যবাদ জানান। তিনি বলেন, এবার বিপিএলে বরিশাল বুলস্ চ্যাম্পিয়ন হবে। খেলা চলাকালে বরিশালবাসীর সমর্থণ কামনা করেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস এবং সোহাগ গাজী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল বুলসের বিভাগীয় আহবায়ক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সমাবেশে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে র্যালিতে অংশ নিতে সকাল থেকে হাজার-হাজার ক্রিকেটপ্রেমী নগরীর জিলা স্কুল মোড় এলাকায় জড়ো হয়। তাদের উল্লাস ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরে হেলিকপ্টারে খেলোয়াড়রা বরিশালে আসলে তাদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। র্যালি ও সমাবেশ শেষে দুপুর ২টার দিকে আবার খেলোয়াড়রা হেলিকপ্টারে করেই ফিরে যান।
/এএ/