জামালপুরে ৩ জামায়াত নেতা আটক

Hand-Cuffsজামালপুরের বকশীগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজ্জাদ হোসেন,  মেরুরচর ইউনিয়ন জাময়াতের আমির মাওলানা মিজানুর রহামান,  সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল আজিজ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাসিনুর রহমান পিপিএম. জানান,  গোপন সংবাদের ভিত্তিতে সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল আজিজের পৌর এলাকার টিএন্ডটি রোডের বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় শতাধিক জিহাদি বই উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এআর/এসএস/