লালমনিরহাটে শ্যামলী পরিবহনের বাস থেকে ফেন্সিডিল উদ্ধার

Lalmonirhat BGB News_Picture_03-12-2015 (1)ঢাকা-বুড়িমারী-শিলিগুড়ি রুটে চলাচলকারী বিআরটিসি অনুমোদিত শ্যামলী পরিবহনের একটি চেয়ারকোচ বাস থেকে ১১৯ বোতল ফেন্সিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বাসটি জব্দ ও এর চালকসহ ৩ জনকে আটক করেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের সদর চেকপোস্টে অভিযান চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, শ্যামলী বিআরটিসির একটি চেয়ারকোচ ভারতের শিলিগুড়ি থেকে যাত্রীদের নিয়ে বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টে আসে। একই কোম্পানির ঢাকা মেট্রো-ব ১৪-৬২৫১ নম্বরের একটি বাস বুড়িমারী স্থলবন্দর থেকে ওই যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের সদর চেকপোস্টে বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালিয়ে এই ফেন্সিডিলগুলো উদ্ধার করে।  
আটকৃকতরা হলেন ছেলে বাস চালক ঢাকার ধামরাই উপজেলার বাচতা গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুল হক (৩৮),বগুড়া জেলার কতোয়ালি থানার উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সহকারি গাড়ি চালক মোহাম্মদ তুষার (৩২) ও রংপুরের মিঠাপুকুর বালারহাট এলাকার খলিল মন্ডলের ছেলে ওই গাড়ির সুপারভাইজার নূর আলম।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী বলেন,অভিনব কৌশলে দীর্ঘদিন থেকেই একটি শক্তিশালী চক্র সিন্ডিকেটের মাধ্যমে এখানে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট বিজিবি চেকপোস্টে এসআর-শ্যামলী বিআরটিসি যাত্রীবাহী চেয়ারকোচটি থামিয়ে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

/এসএম/