নগরীর নাজিরের পোল এলাকা থেকে কোতয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক শামীম আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, কুদ্দুসুর রহমান ২০১৩ সালের ২৭ নভেম্বর নগরীর এয়ারপোর্ট থানায় দায়ের হওয়া একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সরকারি কাজে বাধাদান এবং জন শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ বাদী হয়ে ওই মামলা দায়ের করে।
তবে বিএনপির আইনজীবীরা বলছেন, এই মামলার অভিযোগ মিথ্যা। একটি গায়েবি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
বিএনপির আইনজীবীরা কুদ্দুসুর রহমানের গ্রেফতারের তীব্র নিন্দা এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।