মানবতাবিরোধী অপরাধ: সুন্দরবনের স্টেশন কর্মকর্তা আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) একেএম ইউসুফ আলমকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের দুবলা বন অফিসে কর্মরত অবস্থায় তাকে আটক করে শরণখোলা থানা পুলিশ। আটক ইউসুফ আলমের বাড়ি জামালপুর জেলায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

 

/এআর/এমপি/