নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র ছাড়াও ভারতীয় হাইকমিশনের খুলনা কার্যালয়ের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ স্থানীয় অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনার বলেন, ‘বরিশালে দিন দিন ভারত ভ্রমণেচ্ছুদের সংখ্যা বাড়ছে। তাদের সুবিধার কথা বিবেচনা করে বড় পরিসরে নতুন সেন্টারের কার্যক্রম চালু করা হলো। এখান থেকে ভারত ভ্রমণেচ্ছু বরিশালের সাধারণ জনগণ উপকৃত হবেন।’