কাদের সিদ্দিকী বলেন, ‘আজ সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গণতন্ত্রে মানুষের কোনও মূল্য নেই। মানুষ কী ভাবছে আর না ভাবছে সে দিকে সরকার পরোয়াও করে না। বিরোধী দলও পরোয়া করে না। আজ দেশে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। সরকার যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারছে না। প্রধানমন্ত্রী একটি মারাত্মক চাপের মুখে আছেন। প্রধানমন্ত্রী দক্ষ হলেও তার আশে পাশে যারা আছেন তারা মোটেই যোগ্য নন।’
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ছিঁড়ে ফেলার ঘটনায় পাঁচ দিনেও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় কাদের সিদ্দিকী হতাশা প্রকাশ করেন। অভিযুক্ত ডাক্তারকে যারা রক্ষা করতে চাইবে তারাই ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসাইল মল্লিক, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু প্রমুখ।