শিল্পমন্ত্রী বলেন, ১৯বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা হয়েছিল। তারপরও বাংলার মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আজ ১৬ কোটি মানুষের খাদ্যের জোগান দেওয়ার পরও বিদেশে আমরা চাল রফতানি করছি। সমগ্র বিশ্ব আজ বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি অবাক চোখে দেখছে।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আফজাল হোসেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএমএ আউয়াল প্রমুখ।
এরপর কাউন্সিলের মাধ্যমে একেএমএ আউয়ালকে সভাপতি ও অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ডা. আনোয়ার হোসেন, হেমায়েত হোসেন তালুকদার বাদশা, শাহজাহান খান তালুকদার, ডা. নজরুল ইসলাম, এ কে এম সেলিম মিয়া, দিলীপ সাধু ও মাহাবুবুর রহমান। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউল আহসান গাজী, মহিউদ্দিন মহারাজ ও অ্যাডভোকেট মোস্তফা কামাল, দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ ফিরোজ। এছাড়া, সদস্যরা হলেন, অধ্যক্ষ শাহ আলম, ইসাহাক আলী খান পান্না, শ ম রেজাউল করিম, আশরাফুর রহমান, তাজউদ্দিন আহমেদ ও আজিম উদ্দিন। কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে সম্মেলন সূত্র জানায়।
/এআর/এমএনএইচ