সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দৃঢ় ঘোষণা দলের নেতাকর্মীদের মনে রাখতে হবে। জনগণের সঙ্গে আমাদের বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে যাতে আমরা ভালোবাসা দিয়ে তাদের হৃদয় জয় ও আস্থা অর্জন করতে পারি।
পৌর আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জলসহ জেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।