বাংলাদেশের ব্যাপারে নীতি পাল্টায়নি ভারত: পঙ্কজ

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের ব্যাপারে তাদের নীতিতে কোনও পরিবর্তন আসেনি। ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাই কমিশনার পঙ্গজ শরণ শনিবার সাংবাদিকদের এই কথা বলেন।  

রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় পঙ্কজ বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই ৫ জানুয়ারি নির্বাচন জরুরি ছিল। ভারত বাংলাদেশকে সহযোগিতার জন্য প্রস্তুত। বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

ঢাকা থেকে রাশিয়ার রাজধানি মস্কোতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে যাচ্ছেন পঙ্কজ শরণ।

/এসএসজেড/এফএস/