শিশু শ্যালককে জিম্মি করে মুক্তিপণ দাবি দুলাভাইয়ের

Lakshmipurলক্ষ্মীপুরের কমলনগর থেকে অপহরণের শিশু মাসুমকে (৬)  জিম্মি করে মুক্তিপন আদায় করেন তার দুলাভাই। তিন মাস পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আজ বৃহস্পতিবার সকালে সিলেট বিমানবন্দর এলাকায়  অভিযান চালিয়ে মাসুমকে উদ্ধার করে কমলনগর থানা পুলিশ। শিশু মাসুম কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে। তাকে উদ্ধার করা হলেও অপহরণকারীকে গ্রেফতার  সম্ভব হয়নি।

হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খান বলেন, শিশু মাসুমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে নারী পুলিশ সদস্য দিয়ে প্রেমের ফাঁদ পাতা হয়। পুলিশ সদস্য আহ্নিকা, জাহিদাসহ ৫ সদস্যের একটি দল পরিকল্পিতভাবে সিলেট বিমানবন্দর এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী দুলাভাই  পালিয়ে গেলেও মাসুমকে উদ্ধার করা হয়।

 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান,  দুপুরে আদালতের মাধ্যমে মাসুমকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিশুর বাবা মোস্তফা জানান,  তিন মাস আগে গত ৬ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে  মেয়ের জামাই হৃদয় বাড়ি থেকে কৌশলে মাসুমকে অপহরণ কর নিয়ে যায়। পরে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন।

/এআর/এসএস/