ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতিয়ায় ফেরি চলাচল বন্ধ

Fog-Mowaঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রভাব বাড়তে শুরু করলে রাত সাড়ে দশটার পর দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল  বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘন কুয়াশার যে মাত্রা তাতে রাতের মধ্যে ফেরি চালানো সম্ভব নাও হতে পারে।

ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ঘাটে এখনও কয়েকশ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ফেরি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

এদিকে কুয়াশার কারণে পদ্মায় সাতটি ফেরি আটকে পড়েছে। পাটুরিয়া ঘাটে যানবাহন বোঝাই করে ছয়টি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি যানবাহন বোঝাই করেও নোঙর করতে বাধ্য হয়।

/এআর/