পাঁচ ঘণ্টা বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে জমেছে যানবাহনের দীর্ঘ লাইন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, কুয়াশার তীব্রতায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। কুয়াশা কেটে যাওয়ায় আবার চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া-নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে।