তারেকুল আলম বলেন, করটিয়া হাট এলাকা থেকে বাসাইল উপজেলার সোনালিয়া পর্যন্ত ৫ কি.মি. দীর্ঘ এই খালটির দুই পাশে ছোট-বড় প্রায় ৫৮টি অবৈধ স্থাপনা রয়েছে। আজ ও আগামীকাল এই দুদিনে খালের উভয় পাশের অবৈধ স্থাপনাগুলো সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হবে।
টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সানোয়ারুল হক বলেন, খালটি দখলমুক্ত করে এটি খনন করার একটি প্রকল্প গ্রহণ করা হবে।
/এআর /এএইচ/