সনি হত্যার পর থেকেই মিজানসহ অন্য আসামিরা আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত মিজান হিলির বোয়ালদাড় গ্রামের মৃত জাফিল উদ্দিন আকন্দের ছেলে। তার বিরুদ্ধে সনি হত্যাকাণ্ডের সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মামলার তদন্তকারীর কর্মকর্তা হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) লতিফুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, রংপুর মহানগরীর আলমনগর এলাকায় র্যাবের সহযোগিতায় এ অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যমতে তাকে নিয়ে মামলার অপর দুই পলাতক আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে ঢাকায় অভিযান চালানো হয়। কিন্তু আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আসামিরা সেখান থেকে পালিয়ে যায়।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হিলির বোয়ালদাড় গ্রামে চাকরির জন্য মিজানুর রহমান মিজানকে দেওয়া আড়াই লাখ টাকা ফেরত চান একই গ্রামের মেহেদি হাসান সনি। সে সময় মিজানের ভাগনে দেলোয়ার হোসেনের ছুরিকাঘাতে সনি মারা যান।