ছেলের হাতে মা খুন!

জামালপুরজামালপুরের সরিষাবাড়ীতে মাকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ডোয়াইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছালেহা বেগম (৬২) একই গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে মাসুদুর রহমানকে (২৫) পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরআনে হাফেজ মাসুদুর রহমান কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আয় উপার্জন না করা নিয়ে বুধবার রাতে ছেলের সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাসুদ রান্নাঘরে মায়ের ওপর হামলে পড়ে এবং ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে তাকে। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে খবর দেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, ‘ঘাতক ছেলে হত্যার দায় স্বীকার করেছে। তবে কেন খুন করেছে তার কারণ বলেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’