নারায়ণগঞ্জের সঙ্গীতশিল্পী নুরুল ইসলাম আর নেই

Narayanganj-1বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী নুরুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহে...রাজিউন)। রবিবার রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সোমবার সকাল সাড়ে ৮টায় মুসলিমনগর এতিমখানা মাঠে নুরুল ইসলামের নামাজের জানাযা শেষে মুসলিমনগর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

প্রয়াত সঙ্গীতশিল্পী নুরুল ইসলামের ছোট ছেলে কবিরুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধের পর সত্তর দশকের শেষ দিকে তার পিতা নুরুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। আশির দশকে তার কয়েকটি অ্যালবামও বের হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানেও গান গাইতেন। তবে অসুস্থতার কারণে গত ৩ বছর ধরে তিনি অনুষ্ঠান থেকে দূরে ছিলেন।

 

(ছবিতে তবলা বাদনরত অবস্থায় সঙ্গীতশিল্পী নুরুল ইসলাম)

 

/এআর/টিএন/