আহত রিমনের স্ত্রী ফারিয়া আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমরা স্বামী-স্ত্রী ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায় বাসায় ঢোকার সময় স্থানীয় বখাটে সজিবের নেতৃত্বে কয়েকজন যুবক রাস্তায় অবস্থান করছিল। এসময় রিমনের উপস্থিতিতে বখাটেরা আমাকে লক্ষ্য করে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করে এবং যৌন হয়রানির চেষ্টা করে। এতে রিমন বাধা দেয়।পরে কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটেরা আমার স্বামীকে ইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।এসময় রিমন অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লে বখাটেরা পালিয়ে যায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। তাদের সহায়তায় রিমনকে ফেনী জেনালের হাসপাতালে ভর্তি করি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এই বিষয় জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি।’
ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত রিমনের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’