ককটেল বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছোড়া ককটেল বিস্ফোরণে গোলাপ (২২) নামে আহত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কনস্টেবল রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গোলাপের বাড়ি শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরম হঠাৎপাড়া এলাকায়।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, স্থানীয় এক ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন গোলাপকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এ সময় তার কোমরে ককটেলটির বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় রাতে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে জড়িতদের আটক করা হবে।