রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে লিবাস টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কালিয়াকৈরের মৌচাক (নিশ্চিন্তপুর) এলাকায় লিবাস টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। দুপুরে জোড়াতালি দেওয়া বাঁশের খুঁটির ভর সামলাতে না পেরে নির্মাণাধীন ছাদ হঠাৎ ধসে পড়ে।
এতে নিচে চাপা পড়ে আমজাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বিকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।