পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর রহমান সোমবার সকালে শীতের কারণে বাড়ির আঙিনায় রান্নার চুলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। পরে স্বজনেরা তাকে মুমূর্ষ অবস্থায় মানিকগঞ্জ জেলার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।
স্থানীয় নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিব হোসেন বলেন, ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।