আটককৃত মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া থানার মৃত ওয়ালিউর রহমানের ছেলে। তিনি বাগেরহাট কোর্ট পুলিশের এএসআই হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ জানায়, বুধবার বিকালে (সশস্ত্র পুলিশের) এটি এএসআই মনিরুজ্জামান মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খানের নির্দেশে পুলিশের একটি টহল দল মনিরুজ্জামানের গতিরোধ করে এবং দেহ তল্লাশি করে পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
চুয়াডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘মাদকসহ যে বা যারাই আটক হোক বা সম্পৃক্ত থাকুক না কেন তাদের কোনও ধরণের ছাড় নেই। সবারই এক পরিণতি হবে।’