টাঙ্গাইলে বাসের ধাক্কায় শিশু নিহত

টাঙ্গাইলে বাসচাপায় ফাহিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন শিশুটির মা-বাবা। নিহত ফাহিম সদর উপজেলার কলেজপাড়া এলাকার আল মামুনের ছেলে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এসআই নবীন জানান, ‘মোটরসাইকেলযোগে আল মামুন তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে বাসাইল থেকে ফিরছিলেন। ভাতকুড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় আল মামুনসহ তার স্ত্রী ও শিশু সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফাহিমকে মৃত ঘোষণা করে।