ফরহাদ দক্ষিণ সালনা (পূর্বপাড়া) এলাকার ওমর উদ্দিন চৌধুরীর ছেলে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ২৫ ডিসেম্বর গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় এক নারীকে (২৭) হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ফরহাদ। এ সময় ধর্ষণের ভিডিও এবং অশ্লীল ছবি ধারণ করে সে। ধর্ষণের বিষয়টি ভিকটিম পরিবারকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে হত্যার হুমকি দেয় ফরহাদ। পরে ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময় তিন লাখ টাকা হাতিয়ে নেয় সে। ছবি ও ভিডিও মুছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শনিবার আবারও ভিকটিমের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে ধর্ষক। এ ঘটনায় ওই নারী র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরের দক্ষিণ সালনা এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করে র্যাব।
তিনি আরও জানান, এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, ধর্ষণের ভিডিও ও ছবি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও প্রতারণার বিষয়টি স্বীকার করেছে ফরহাদ।