সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু ও ইছাখালি সেতু নির্মাণ কাজ পরিদর্শনে এসে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৗশলী সুশংকর চন্দ্র আচার্য্য, নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম মিয়াসহ অনেকে।
সমবায় মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতায়ন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বহুমুখী উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ হতদরিদ্র দেশ থেকে উন্নত দেশের কাতারে স্থান করে নিয়েছে। ২০৪১ সালের বাংলাদেশ কী হবে সেই পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার আদলে গড়ে তুলতে চাই। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। যত চক্রান্তই হোক-না কেন, কেউই বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে রূখতে পারবে না।’
শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া-কায়েতপাড়া এলাকায় এলজিইডির অর্থায়নে ৭৬ কোটি টাকা ব্যয়ে ৫৭০ মিটার লম্বা গাজী বীরপ্রতীক সেতু এবং বালু নদীর ওপর ৩৯ কোটি টাকা ৩২০ মিটার লম্বা ইছামতি সেতু নির্মাণ করা হয়েছে।