এ সময় ১০ সদস্যের একটি টিম বলেশ্বর নদীর মাঝের চর, বগী, চাল রায়েন্দা, তাফাল বাড়ী, কদমতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
বিনয় কুমার রায় বলেন, ‘অভিযানে নদীতে পেতে রাখা জেলেদের অবৈধ কারেন্ট জাল, মশারি জাল ও ভেহেন্দী জাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। এদিন বিকালে জব্দ করা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।