পুটখালী সীমান্তে বিরল প্রজাতির ৪৫ কচ্ছপ উদ্ধার

BENAPOLE%20KOCHCHOP%20PICTUREখুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী সদর ক্যাম্প কমান্ডার সুবেদার কৃষ্ণপদ জানান, গোপন সংবাদেরভিত্তিতে তারা জানতে পারেন, চোরাচালানকারীরা প্রচুর পরিমানে ভারতীয় বিরল প্রজাতির কচ্ছপের একটি চালান নিয়ে পুটখালী চরের মাঠের মধ্য দিয়ে দেশের ভেতরে ঢুকছে। এরপর পুটখালী ক্যাম্পের সুবেদার তার ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৫টি কচ্ছপ উদ্ধার করেন।

উদ্ধারকৃত কচ্ছপগুলো খুলনার প্রাণী সম্পদ অধিদপ্তর বিভাগে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সুবেদার কৃষ্ণপদ।

/এসএম/