মৃত ব্যক্তি নাম মো. সিরাজুল হক (৪৫)। তিনি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা এলাকার মৃত বাহার উদ্দিন এর ছেলে। সিরাজুল থানচি উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের বহুতল ভবন, কালভার্ট, সেতু নির্মাণ কাজে দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রী হিসেবে কাজ করেছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বৈদ্যুতিক মোটর দিয়ে সাংগু নদী থেকে পানি তুলতে যান সিরাজুল। এ সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যান তিনি। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিভাগের মেডিক্যাল অফিসার গাজী ইমরান হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।