বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে: ইকবালুর রহিম

 

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধুর দর্শন ও উন্নয়ন আজ স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন এখন বাস্তব রূপ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার সকালে দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও উন্নয়ন ছিল শোষিত মানুষের জন্য। ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নকে ধারণ করেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পথ চলছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শোষিত মানুষের জন্য শোষকের বিরুদ্ধে অবস্থান নিয়ে লড়াই করে গেছেন, জীবনের ১৪টি বছর কারাগারে কাটিয়েছেন। তা বাংলার মানুষ কখনও ভুলে যাবে না।

বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর সদর উপজেলা আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মাহফুজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র ও বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটুসহ আরও অনেকে।

এর আগে সকালে দিনাজপুর একাডেমিক স্কুল থেকে  ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকল শ্রেণিপেশার মানুষকে নিয়ে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইকবালুর রহিমের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে