মোবারকগঞ্জ স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী রূপসা এক্সপ্রেস প্রতিদিন মোবারকগঞ্জ স্টেশনে সকাল ৮টা ৪২ মিনিটে যাত্রাবিরতি করে ছাড়বে ৮টা ৪৪ মিনিটে। ট্রেনটি মোবারকগঞ্জ থেকে চিলাহাটী পৌঁছাবে বিকাল ৪টা ৪০ মিনিটে। পুনরায় চিলাহাটী থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে মোবারকগঞ্জে বিকাল ৪টা ৪৬ মিনিটে পৌঁছে দুই মিনিটের যাত্রাবিরতি করবে। এরপর ৪টা ৪৮ মিনিটে ছেড়ে গিয়ে খুলনা পৌঁছাবে বিকাল ৬টা ৩০ মিনিটে। মোবারকগঞ্জ থেকে চিলাহাটীর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে চারশ’ টাকা।
অপরদিকে, ১২টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস প্রতিদিন মোবারকগঞ্জ স্টেশনে দুপুর ২টা ২০ মিনিটে পৌঁছে ২ মিনিটের যাত্রাবিরতি করবে। ট্রেনটি ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪০ মিনিটে। ঢাকা থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে মোবারকগঞ্জে যাত্রাবিরতি করবে সকাল ৬টা ৩৫ মিনিটে। মোবারকগঞ্জ থেকে ৬টা ৩৭ মিনিটে ছেড়ে বেনাপোল পৌঁছাবে সকাল ৮টা ২০ মিনিটে। মোবারকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩৫ টাকা।
যাত্রাবিরতি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন–কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) আব্দুল্লাহ-আল-মামুন, সহকারী নির্বাহী প্রকৌশলী (চুয়াডাঙ্গা) মাহমুদুর রহমান, ট্রাফিক পরিদর্শক (খুলনা) শামিমুর রহমান, অংশুমান রায় চৌধুরী এবং পিডব্লিউআই (মোবারকগঞ্জ) সুমন কুমার বসু প্রমুখ।