খুবির ভর্তি পরীক্ষা ১১ ও ১২ ডিসেম্বর

khulna-uni_0_0খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ১১ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এতে ভর্তি পরীক্ষা চলাকালীন দুটি ভ্রাম্যমাণ আদালত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া উক্ত ভর্তি পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে সোমবার বেলা ১২টায় এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

ভর্তির আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি

 

 বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.ku.ac.bd)  পাওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় (পিএবিএক্স-৭২০১৭১-৩/৫১৬১) যোগাযোগ করে জানা যাবে।

 

/এআর/টিএন/

আপ-এআর