মুক্ত দেশে বঙ্গবন্ধুর ফিরে আসা ছিল বিজয়ের পূর্ণতা: ইকবালুর রহিম

২২১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১১

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্ত স্বদেশ ভূমিতে ফিরে আসার ঘটনা আরেক আশীর্বাদ এবং বিজয়ের পূর্ণতা। আর তারই কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বিদ্যুৎ, ক্রীড়া, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রে উন্নয়ন হতো না। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বলেই দেশ আজ উন্নয়নের বিশ্বের বিস্ময়। উন্নত দেশের কাতারে পৌঁছে যাচ্ছে।’

রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর নবনির্মিত রেস্ট হাউজ ও সদর দফতর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। সেই সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে বিশ্বের দরবারে এখন বাংলাদেশের ভাবমূর্তি উঁচু হয়েছে। উন্নয়ন ও অগ্রগতি এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিএনপি-জামায়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তারপরও মহান আল্লাহর ইচ্ছায় তিনি বেঁচে আছেন শুধু দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য।’

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম হরেন্দ্র নাথ বর্মন, বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।