সাতক্ষীরায় ৩ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৫

satkhiraসাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ৩ কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের তিনজন ও নিয়মিত মামলার ৩২ জন আসামি রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় চারজন, তালায় দুইজন, কালীগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে আটজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটা থানায় দুইজন গ্রেফতার হয়েছে। তাদের সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

/এআর/এফএ/