বাংলাদেশি ড্রাইভারকে পিটিয়ে আহত করল বিএসএফ, বিজিবির প্রতিবাদ

Benapolবেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে কবির খান (৪০) নামে বাংলাদেশি এক ট্রাক ড্রাইভারকে পিটিয়ে আহত করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় বেনাপোলে ট্রাক ড্রাইভারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আহত কবির খান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের ফুল মিয়ার ছেলে।

বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেন জানান,বুধবার বিকালে কবির খান বাংলাদেশি পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যায়। পণ্য খালাসের পর বাংলাদেশে প্রবেশের সময় গেটে দায়িত্বরত এক বিএসএফ সদস্য ট্রাকটি তল্লাশির জন্য গাড়িতে ওঠে। পরে গাড়িতে কোনও কিছু না পেয়ে ড্রাইভারের শরীরের বিভিন্ন জায়গা হাত দিয়ে তল্লাশি করতে থাকে এবং অবৈধ মালামাল কো

থায় আছে জিজ্ঞাসা করে। কোথাও মালামাল না পেয়ে এক পর্যায়ে হাতে থাকা স্টিলের রড দিয়ে কবির খানকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

এ খবর মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে পৌঁছালে সঙ্গে সঙ্গে বিষয়টি বেনাপোল আইসিপির বিজিবি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিনকে জানালে তিনি বিএসএফ ক্যাম্পে গিয়ে প্রতিবাদ জানান।

 

/এসএম/