কোতয়ালি থানার ওসি শিকদার আক্কাছ আলী জানান, রাত সাড়ে ৩টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল যশোর-ঝিনাইদহ সড়কের রহমতপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দেয়। গাছের গুঁড়ি ফেলে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় ডিবি পুলিশ ও কোতয়ালি পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হলে ডাকাতরা গুলি করে। পুলিশও পাল্টা জবাব দেয়। এতে একজন ডাকাত গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যায়।
আহত ডাকাত সদস্যকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
ওসি জানান, ডাকাতদের গুলিতে এসআই তোফায়েল, কনস্টেবল সিরাজ ও কনস্টেবল রাসেল আহত হন। তারা যশোরের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, তিনটি দা ও দড়ি উদ্ধার করে।
/এআর/এসটি/