আহতদের মধ্যে গুরুতর তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বগুড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রফিকুজ্জামান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা শাহীন-শাওন পরিবহনের একটি বাস (বগুড়ার-ব-২৯৭৭) বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায় ট্যাংক ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কে থাকা এক নারী (২৫) ও শিশুকে (১০) চাপা দিয়ে পাশে উল্টে যায়। এতে ওই নারী, শিশু ও বাসের এক যাত্রী (২২) নিহত ও অন্তত ১০জন আহত হন।
এদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
/এআর/এফএস/