তাবলিগ জামায়াতের মাওলানাদের তত্ত্বাবধানে এবং ঢাকাস্থ কাকরাইল মসজিদের ব্যবস্থাপনায় প্রতিবছর এই ইজতেমা অনুষ্ঠিত হয়। বগুড়ার ধুনটের নিভৃত পল্লী সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়েছে এবারের ইজতেমা।
ইজতেমায় দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলাসহ বিশ্বের প্রায় ১০ থেকে ১৫টি দেশের কয়েক লাখ মুসুল্লি এতে অংশ নেবেন।
আয়োজক কমিটির সদস্য হুমায়ুন কবির জানান,মুসল্লিদের জন্য ইজতেমা প্রাঙ্গনের পূর্বপাশে ১৪০টি ল্যাট্রিন, ৬৫টি টিউবওয়েল ও ৫টি পানির পাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া রাস্তার পশ্চিমপাশে মুসল্লিদের জন্য থাকছে বাজার।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, আগত মুসল্লিদের নিরাপত্তার জন্য ইজতেমা প্রাঙ্গনের চারিদিকে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তায় থাকবেন আইন -শৃঙ্খলা বাহিনীর ২৫১ জন সদস্য। এছাড়া আরও ২০০ স্বেচ্ছাসেবকও অংশ নেবেন।
১২ ডিসেম্বর শনিবার পূর্বাহ্নে মুসলিম উম্মাহ,দেশ ও জাতির শান্তি,উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩৮তম দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা।
/এআই/এসএম/এইআর/