শহীদুল হক বলেন, বর্তমান সরকারের সময় পুলিশের কার্যক্রম ও প্রাপ্তি বিগত যেকোনও সময়ের অর্জনকে ছাড়িয়ে গেছে বলে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। পর্যায়ক্রমে আরও পঞ্চাশ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপ পুলিশের ক্ষমতা ও কাজের গতিশীলতা বাড়াবে।
এর আগে পুলিশ প্রধান সার্জেন্টদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে ২৮ নারী অফিসারসহ ৬১৯ জন শিক্ষানবিশ সার্জেন্ট অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ছয় সার্জেন্টকে পদক দেওয়া হয়।
/জেবি/এসএস/