অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

rajshahiরাজশাহী মহানগরীর দাশপুকুর সিটি বাইপাস এলাকায় অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম ভেকু মণ্ডল (৩৫)। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভেকুর বাড়ি বাইপাস এলাকায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ভেকু রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

 

/এআর/এসটি/