নিহত আবদুর রশীদ টুলুর বাড়ি উপজেলার সাধনপুর গ্রামে।পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, আবদুর রশীদ বাড়ি থেকে উপজেলার মঙ্গলপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। সাধনপুর সড়কের যষোপাড়া নামক স্থানে আসলে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়।
নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।
/আরএ/এমপি/