আওয়ামী লীগের পক্ষ থেকে ভোলা পৌরসভায় মো. মনিরুজ্জামান মনির, দৌলতখান পৌরসভায় জাকির হোসেন তালুকদার ও বোরহানউদ্দিন পৌরসভায় মো. রফিকুল ইসলাম মেয়র পদে মনোনয়ন পেয়েছেন। প্রত্যেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে ভোলা পৌরসভায় হারুন অর রশিদ ট্রুম্যান, দৌলতখান পৌরসভায় আনোয়ার হোসেন কাঁকন ও বোরহানউদ্দিন পৌরসভায় মনিরুজ্জামান কবির মেয়র পদে মনোনয়ন পেয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাও।
ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, ভোলা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন ও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দৌলতখান পৌরসভায় মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন ও সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বোরহানউদ্দিন পৌরসভায় মেয়র পদে দুইজন, সংরক্ষিত কাউন্সিলর পদে আটজন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
/এইচকে/এফএস/