সচিব পদে রদবদল

সচিব পর্যায়ে রদবদল করে আজ রবিবার (১৩ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের সচিব মেছবাহ উল আলমকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য মো. হুমায়ুন খালিদকে করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে একই বিভাগের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরীকে। মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এম এন জিয়াউল আলম। শিক্ষা সচিব হয়েছেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইন। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রব হাওলাদারকে।

 

/ওএফ/এফএ/