এসময় সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনছারুল হক বলেন, ‘হাসপাতালের সমস্ত জায়গা পরিষ্কার-পরিচ্ছন্নের মাধ্যম জীবাণুমুক্ত করা হয়েছে। হাসপাতালের ছয়টি ইউনিট ছাড়াও অপারেশন থিয়েটার, জরুরী বিভাগ ও বহির্বিভাগে কর্মরত চিকিৎসক, নার্স এবং পরিছন্নতা কর্মীদর প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।’
অনুষ্ঠানে বলা হয়, হাসপাতাল চত্বরে তৈরি করা হয়েছে ফুলের বাগান। মুজিব শতবর্ষে হাসপাতালে আসা রোগীদের পরিচ্ছন্ন হাসপাতাল উপহার দেওয়া এর মূল লক্ষ্য।
এসময় অন্যান্যের মধ্যে আরএমও ডা. রাসেল ছাড়াও বিভিন্ন বিভাগের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।